রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা থেকে বাইরে গেছে ৭৩ লাখ মানুষ। গত ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসেবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার (১ এপ্রিল) দুপুরে এ বিষয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

মন্ত্রী জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, ঈদের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

খুঁজুন