মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাই পৌর শহরে অবস্থিত হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আদায় করা হচ্ছে ৫২১৫ টাকা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ২৩১৫ টাকা আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সংশ্লিষ্ট কারো কোনো মাথাব্যথা নেই। উল্টো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তিনি অতিরিক্ত অর্থ আদায় করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে উৎসাহিত করেছেন।
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির স্থলে অতিরিক্ত অর্থ আদায় করার ফলে হতদরিদ্র অনেক অভিভাবক তাদের সন্তানদের ফরম পূরণে হিমশিম খাচ্ছেন। এতে অনেকের ফরম পূরণ করা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজেই আমাদেরকে ২০২৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৫১১৫ টাকা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এ টাকা আদায় করছি। এতে আমাদের কোনো দোষ নেই।
এ বিষয়ে আহমেদ নামের এক অভিভাবক অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলেন, রাজধানীর নামকরা আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে দেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি। বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা এবং ব্যবসায় ও মানবিক শাখায় ২৩১৫ টাকা। অথচ সে স্থলে ঢাকার ধামরাই পৌর শহরের হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায় করা হচ্ছে বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে আদায় করা হচ্ছে ৫১১৫ টাকা। আমরা অনেক নিম্ন আয়ের অভিভাবক এ অতিরিক্ত অর্থ প্রদান করে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষার ফরম পূরণে হিমশিম খাচ্ছি। এ টাকা দিয়ে আমাদের পক্ষে পরীক্ষার ফরম পূরণ করা আদৌ সম্ভব হবে কিনা জানি না। এ বিষয়ে আমরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেই বৈঠক করেই এসএসসি পরীক্ষার ফরম পূরণের এ ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রধান শিক্ষক জুলেখা বেগমের একক কোনো সিদ্ধান্তে এ অর্থ আদায় করা হচ্ছে না।
এ বিষয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, অতিরিক্ত দুই মাস পাঠদান করার শর্তে দুই মাসের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি দুই হাজার টাকা আদায় করা হচ্ছে। এছাড়া ফরম পূরণে সরকার নির্ধারিত ফি আদায় করা হচ্ছে।
ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার)ঢাকার ধামরাই পৌর শহরে অবস্থিত হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আদায় করা হচ্ছে ৫২১৫ টাকা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ২৩১৫ টাকা আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সংশ্লিষ্ট কারো কোনো মাথাব্যথা নেই। উল্টো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তিনি অতিরিক্ত অর্থ আদায় করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে উৎসাহিত করেছেন।এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির স্থলে অতিরিক্ত অর্থ আদায় করার ফলে হতদরিদ্র অনেক অভিভাবক তাদের সন্তানদের ফরম পূরণে হিমশিম খাচ্ছেন। এতে অনেকের ফরম পূরণ করা অনিশ্চিত হয়ে
পড়েছে বলে জানা গেছে।এ বিষয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজেই আমাদেরকে ২০২৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৫১১৫ টাকা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এ টাকা আদায় করছি। এতে আমাদের কোনো দোষ নেই।এ বিষয়ে আহমেদ নামের এক অভিভাবক অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলেন, রাজধানীর নামকরা আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে দেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি। বিজ্ঞান বিভাগে ২৪৩৫ টাকা এবং ব্যবসায় ও মানবিক শাখায় ২৩১৫ টাকা। অথচ সে স্থলে ঢাকার ধামরাই পৌর শহরের হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায় করা হচ্ছে বিজ্ঞান বিভাগে ৫২৩৫ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে আদায় করা হচ্ছে ৫১১৫ টাকা।
আমরা অনেক নিম্ন আয়ের অভিভাবক এ অতিরিক্ত অর্থ প্রদান করে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষার ফরম পূরণে হিমশিম খাচ্ছি। এ টাকা দিয়ে আমাদের পক্ষে পরীক্ষার ফরম পূরণ করা আদৌ সম্ভব হবে কিনা জানি না। এ বিষয়ে আমরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেই বৈঠক করেই এসএসসি পরীক্ষার ফরম পূরণের এ ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রধান শিক্ষক জুলেখা বেগমের একক কোনো সিদ্ধান্তে এ অর্থ আদায় করা হচ্ছে না।এ বিষয়ে হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, অতিরিক্ত দুই মাস পাঠদান করার শর্তে দুই মাসের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি দুই হাজার টাকা আদায় করা হচ্ছে। এছাড়া ফরম পূরণে সরকার নির্ধারিত ফি আদায় করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত