মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ধামরাইয়ে ফলাফলের শীর্ষে আফাজ উদ্দিন কলেজ

ধামরাইয়ে ফলাফলের শীর্ষে আফাজ উদ্দিন কলেজ

ধামরাইয়ে ফলাফলের শীর্ষে আফাজ উদ্দিন কলেজ জিপিএ-৫ পেয়েছে ১৯ শিক্ষার্থী
ঢাকার ধামরাই উপজেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে আফাজ উদ্দিন কলেজ।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৮৮ জন পাস করেছে। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৫৪ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন পাস করেছে (পাশের হার ৮১ দশমিক ৯১ শতাংশ), যার মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ২৭১ জনের মধ্যে ২৪৭ জন উত্তীর্ণ হয়েছে (পাশের হার ৯১ দশমিক ১৪ শতাংশ) এবং ১১ জন জিপিএ-৫ অর্জন করেছে। বিজ্ঞান বিভাগে ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৪ জন পাস করেছে (পাশের হার ৯১ দশমিক ১১ শতাংশ), যার মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছে।
মোট ৫৭ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। সবমিলিয়ে কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই ফলাফল সন্তোষজনক। আগামীতে আরও ভালো ফলের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যারা অনুত্তীর্ণ হয়েছে, তাদের পুনরায় প্রস্তুতি নিয়ে ভালো ফল করার আহ্বান জানানো হচ্ছে

খুঁজুন