মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ধরলা নদীতে আবারও ধরা ধরা পড়ল ৮ কেজি ওজনের চিতল

ধরলা নদীতে আবারও ধরা ধরা পড়ল ৮ কেজি ওজনের চিতল

কুড়িগ্রাম প্রতিনিধি :

বর্ষা মৌসুম আসতে না আসতেই  বৃষ্টির পানিতে দেখা মিল চিতল মাছের ভের। গত তিন দিনের ব্যাবধানে বঁড়শিতে ধরা পড়েছে বড় চিতল মাছ। যার ওজন ৮কেজি বেশি। ধললা নদীতে এ বিরাট চিতল  মাছটি বঁড়শি দিয়ে শিকার করেন শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার (৬০)। বঁড়শিতে বিরাট  মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছ দেখতে শতশত উৎসুক জনতা  ভীড় করেন নদীর তীরে। 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এলাকার মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বঁড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে রোববার সকাল থেকে   সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষন বসে থেকেও কোন মাছ শিকার করতে পারেননি তিনি। বিকাল বেলা নিরাশ হয়ে বাড়ী ফিরবেন ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বঁড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। এরপর প্রায় এক ঘন্টা চলে শিকারী আর মাছের খেলা। অবশেষে শিকারীর কৌশলের কাছে হার মেনে বঁড়শিতে উঠে আসে ৮ কেজি ওজনের বিরাট চিতল মাছ। তিনি এর আগেও গত বৃস্পতিবার একই সময় একই স্থানে ৭ কেজি ওজনের  চিতল মাছ বঁড়শিতে ধরেছেন। 

প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন বলেন, বঁড়শিতে মাছটি আটকানোর পর নদীর পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। মাছ যখন সুতা টান দেয় শিকারী তখন সুতা ছেড়ে দেন। আবার মাছ যখন একটু নিস্তেজ হয় তখন শিকারী সুটা টেনে মাছটিকে কাছে এনে ধরার চেষ্টা করেন। এভাবে অনেকক্ষণ পর শিকারী মাছটি ধরতে সক্ষম হন। 

এ প্রসঙ্গে বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর হোসেন মিয়া  বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল হোসেন দুইদিনে বড় দুটি চিতল মাছ শিকার করেছে। মাছটি দেখতে দুর দুরান্ত থেকে শতশত মানুষ ভীড় জমিয়েছে।

খুঁজুন