রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি ধর্মীয় মতাদর্শের অপশন সরিয়ে নিচ্ছে ফেসবুক

ধর্মীয় মতাদর্শের অপশন সরিয়ে নিচ্ছে ফেসবুক

ফেসবুক প্রোফাইলের অংশ থেকে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শ অপশনগুলো সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এ অপশনগুলো পরিবর্তনের কথা ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। আগামী পহেলা ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। নিজেদের ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরপরই এসব পরিবর্তনের কথা সামনে আনল প্রতিষ্ঠানটি। খবর ডেইলি মেইলের।

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলেই একাধিক ব্যক্তিগত তথ্য দিতে হয়, যা বাধ্যতামূলক। এর মধ্যে অন্যতম ধর্মীয় দৃষ্টিভঙ্গি। অনেকে রাজনৈতিক আদর্শের কথাও নিজেদের প্রোফাইলে যুক্ত করে থাকেন। এতে ব্যক্তিগত সব তথ্যই জানিয়ে দেওয়া হয় ফেসবুককে। কেউ দিতে না চাইলে বা স্কিপ করলে বারবার নোটিফিকেশনের মাধ্যমে রিমাইন্ড দিতে থাকে ফেসবুক। এতে অনেকটা বাধ্য হয়েই গুরুত্বপূর্ণ এ তথ্যগুলো ফেসবুকে শেয়ার করত ব্যবহারকারীরা। এবার এ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আপডেট দিল মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

আপডেট অনুসারে প্রোফাইল থেকে রাজনৈতি ও ধর্মীয় মতাদর্শের অপশনগুলো সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে করে নতুন করে কেউ অ্যাকাউন্ট খুলতে গেলে আর এ তথ্যগুলো দিতে হবে না। খবরে বলা হয়েছে, ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে এ খবর জানাচ্ছে ফেসবুক। ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। আর বাকি যেসব তথ্য প্রোফাইলে আছে, তা থাকবে। তবে কেন ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ প্রোফাইলে থাকবে না, তার ব্যাখ্যা ফেসবুক দেয়নি।

তবে আরো সহজে ফেসবুক ব্যবহার করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ বলেন, যাদের প্রোফাইলে এসব তথ্য দেওয়া ছিল সেগুলো তুলে নেওয়া হবে। তবে কেউ চাইলে তথ্যগুলো রাখতে পারবেন।

খুঁজুন