সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ধর্ষণ করে হত্যার পর মেয়েটিকে ফের ধর্ষণের চেষ্টা করা হয়

ধর্ষণ করে হত্যার পর মেয়েটিকে ফের ধর্ষণের চেষ্টা করা হয়

মাগুরার শ্রীপুরের শ্রীকোলের স্কুল ছাত্রী রাজিয়া (১২) হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার শ্রীপুরের বারইপাড়া থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ঘাতকের নাম হাসান শেখ (২৩)। সে শ্রীপুরের হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। 

মাগুরার শ্রীপুরের শ্রীকোলে আজ রবিবার সকাল ১০টায় এ বিষয়ক প্রেস ব্রিফিং কালে যশোর র‌্যাব-৬ , সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এ হত্যাকান্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ঘটনার দিন শেখ হাসান ঘটনাস্থল শ্রীপুরের শ্রকোলে কুমার নদের পাড়ে রসুন ক্ষেতে একা পেয়ে রাজিয়াকে প্রথমে মুখ চেপে ধর্ষণ করা হয়। সে বাঁচার আকুতি জানালে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করে।

পূর্ব পরিকল্পিতভাবে হাসান এই হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের পর হাসানকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 র‌্যাব কমান্ডার জানান, রাজিয়া হত্যার তদন্ত নিয়ে শনিবার মাঠে নামে তারা। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে ঘটনার সাথে হাসান শেখের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। সেই সূত্র ধরে র‌্যাব শ্রীপুরের বারই পাড়া শ্বশুর বাড়ি থেকে শনিবার হাসান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। 


খুঁজুন