রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ধর্ষণের পর হত্যার দায়ে ৩ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণের পর হত্যার দায়ে ৩ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে ৩ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যাক আসামিকে এক লাখ টাকা অর্থ দন্ড করা হয়েছে৷ সাজাপ্রাপ্তরা হলো ইব্রাহিম ওরফে মনা, জহিরুল ইসলাম ওরফে টিটু ও হৃদয়।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষনা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিতিতে ছিলেন। মামলা থেকে খালাস দেয়া হয়েছে দুইজনকে। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির ২য় তলায় ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনেক আসামি করে মামলা করেন। ২০১৬ সালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। তদন্তে ধর্ষনের পর হত্যার সত্যতা পাওয়া যায়। এরপর থেকে মামলাটি বিচারিক আদালতে ছিলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রকিব উদ্দিন জানান, মামলাটিতে মোট ১১ জন স্বাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। আদালত আজ মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থ দন্ড করা হয়েছে৷ মামলা থেকে খালাস দেয়া হয়েছে হাবিব ও শাওন নামে দুইজনকে।

খুঁজুন