রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০

ডিএমপির তিন থানার অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এসব থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জন, তুরাগ থানা পুলিশ ১৪ জন এবং হাজারীবাগ থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।

যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. কামরুল হাসান (৫০), মিঠু (২০), মো. ইমন (১৯), শফিকুল ইসলাম ওরফে মামুন (২৫), মো. সাব্বির (২০), মো. ইমন (২০), মো. বাদশা (১৮), মো. ইমন (২৭), মো. মুসা (২৭), মো. মেহেদী হাসান মনির, অপু গাজী (২০), মামুন (২৮), মো. রিপন (২৭), সুহিন (১৯), ফয়সাল আহমেদ জয় (২৩) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

হাজারীবাগ থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. কাশেম (৩৫), মো. হান্নান (১৯), রোয়েদ (২৬), মো. ইয়াসিন ইসলাম (২০), মো. বিল্লাল সরদার (২৬), মো. নাছের, মো. রাসুল খান, মনির হোসেন (৩২), মো. কামরুল হাসান (২৩) ও দীপ (২৩)।

তুরাগ থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. মফিজুল ইসলাম (৪০), মো. দিল মোহাম্মদ (২৬), মো. নয়ন মিয়া (৩০), মো. রুবেল মিয়া (৩৬), মো. আরিফুল ইসলাম জিতু (২২), মো. সাইদুল ইসলাম রবিন (২৪), মো. রোমান মিয়া (১৯), মো. আজাহারুল ইসলাম (২৫), মো. শাহাজাহান মিয়া (৩৬), মো. নয়ন মিয়া (১৯), আ. মালেক (২০), মো. সাইফুল্লাহ আল মুর্শীদ (৫০), মো. আবু সাঈদ (১৯) ও মেহেদী হাসান পাভেল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুঁজুন