সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর দিঘীতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

দিঘীতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।  

নিহতের নাম ওমর ফারুক মাসুম ( ৩৫ ) সে উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে এবং ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।  

 বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মিসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও, তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি। খবর পেয়ে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে, স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।     

বিষয়টি নিশ্চিত করে  নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।

খুঁজুন