রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

আইন তৈরি হয় জনস্বার্থে। ডিজিটাল নিরাপত্তা আইন এর প্রয়োজন আছে। তবে কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

এ আইন নিয়ে সারাদেশে একটা আলোচনা চলছে। কেউ বলছেন প্রয়োজন আছে, কেউ বলছেন নাই আবার কেউ বলছেন অ্যাবেন্ডমেন্ট (পরিত্যাগ) দরকার। 

আইন হয় জনস্বার্থে, যেন দেশের মানুষের উপকার হয়।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউজে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রেস কাউন্সিল চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন।

বিচারপতি নিজামুল হক নাসিম আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগে জামিন হতো না, তবে এখন কিছুটা জামিন হচ্ছে। আইনে বলা হচ্ছে কিছু কিছু অপরাধ জামিন যোগ্য, আবার কিছু অপরাধ জামিন অ-যোগ্য। পরিষ্কার কথা- জামিন অযোগ্য মানে এ নয় জামিন পাবে না। এটা আদালতের বিচারকের বিষয়, তিনি চাইলে জামিন দেবেন আবার না চাইলে জামিন দেবেন না। আমি আশা করছি বিচারকরা বিষয়টি দেখবেন যেন মানুষ হয়রানি থেকে মুক্তি পায়।

এসময় তিনি আরো বলেন, অনলাইন বা সোস্যাল মিডিয়াতে কারো সম্পর্কে মিথ্যা বলা হয়, মিথ্যা প্রতিবেদনও হয় তখন এ আইনটি'র মাধ্যমে তা দমন করতে হবে। অনলাইন মিডিয়া কে কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মাসুদ খাঁন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়,  নওগাঁর অতিরিক্ত জেলা পুলিশ সুপার গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

খুঁজুন