বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ • ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন • ইয়ামালের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় স্পেনের • আহত চীনা নাগরিক জেংলিং হংকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী • বিমান বাহিনী প্রধানের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান • দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার • সিলেটে নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন শুরু • দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ০.৫ শতাংশ • দখল-ভাঙচুরে বিব্রত সরকার, অভ্যন্তরীণ তদন্তে বিএনপি • ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান
জাতীয় দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

জেলার সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে ৩ হাজার ৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেট এবং ৭৪০ বোতল যৌন উওেজক ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান  নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা পৃথক ৩টি অভিযান চালায়। বিজিবি সদস্যদের অভিযানে সীমান্তের বিরামপুর উপজেলার চৌঠা, রসুলপুর ও সদর উপজেলার দাইনুর বিজিবি ক্যাম্প এলাকায় বিজিবি’র টহলদল মাদক কারবারিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে মাদকদ্রব্যগুলো ফেলে রেখে ভারতীয় সীমান্তে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থল হতে মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলা থেকে ৩ হাজার ৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেট এবং ৭৪০ বোতল যৌন উওেজক ইস্কাপ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার মাদক দ্রব্যের মূল্য ৩ লক্ষ ৮৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় বিজিবি পৃথক ৩টি অভিযানে উদ্ধার মাদকদ্রব্য ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্প রাখা হয়েছে।
সূত্র জানায়, এসব ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবি’র সদস্যদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। 

সূত্র জানায়, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই মালামাল জব্দ এবং আসামিদের আটক কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন