বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বদলি শুরু হয়েছে।
৩য়, ৪থ ও ৬ষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বদলির আবেদন করতে পারবেন।
আজ বোর্ডের কারিকুলাম পরিচালনা বিভাগের এক আদেশে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবরে আবেদনের নির্দিষ্ট তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রতিষ্ঠান কর্তৃক বোর্ডে অনলাইনে তথ্য প্রেরণের সময়সীমা ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর বদলির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
বদলির শর্তাবলি অনুযায়ী, শূন্য আসন থাকা সাপেক্ষে বোর্ডের নির্ধারিত সাধারণ নির্দেশিকার শর্তাবলি অনুসরণ করে বদলি কার্যক্রম সম্পন্ন হবে। বদলির ক্ষেত্রে কারিকুলাম ও প্রবিধানের মিল থাকতে হবে। এইচএসসি (বিজ্ঞান ও ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) হতে সরাসরি ৩য় পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীরা বদলির আবেদন করতে পারবেন না। অকৃতকার্য শিক্ষার্থীরা বদলির যোগ্য বলে বিবেচিত হবেন না। কেবল ৩য়, ৪থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারবেন।
আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র বা ফলাফলের সত্যায়িত ফটোকপি এবং বদলি ফি বাবদ ৩২৫ টাকার ব্যাংক জমার রশিদ সংযুক্ত করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত পোর্টাল (www.bteb.gov.bd) বা নির্দিষ্ট লিংকের মাধ্যমে কেবল অনলাইন প্রাপ্ত আবেদনের মেধাক্রম অনুযায়ী শূন্য আসনের ভিত্তিতে বদলি কার্যকর করা হবে। প্রশাসনিক কারণে বদলিকৃত শিক্ষার্থীরা পরবর্তীতে পূর্বের প্রতিষ্ঠানে পুনরায় বদলির আবেদন করতে পারবেন না।
ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান
ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বদলি শুরু হয়েছে। ৩য়, ৪থ ও ৬ষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বদলির আবেদন করতে পারবেন। আজ বোর্ডের কারিকুলাম পরিচালনা বিভাগের এক আদেশে এ সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবরে আবেদনের নির্দিষ্ট তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রতিষ্ঠান কর্তৃক বোর্ডে অনলাইনে তথ্য প্রেরণের
সময়সীমা ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর বদলির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বদলির শর্তাবলি অনুযায়ী, শূন্য আসন থাকা সাপেক্ষে বোর্ডের নির্ধারিত সাধারণ নির্দেশিকার শর্তাবলি অনুসরণ করে বদলি কার্যক্রম সম্পন্ন হবে। বদলির ক্ষেত্রে কারিকুলাম ও প্রবিধানের মিল থাকতে হবে। এইচএসসি (বিজ্ঞান ও ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) হতে সরাসরি ৩য় পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীরা বদলির আবেদন করতে পারবেন না। অকৃতকার্য শিক্ষার্থীরা বদলির যোগ্য বলে বিবেচিত হবেন না। কেবল ৩য়,
৪থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র বা ফলাফলের সত্যায়িত ফটোকপি এবং বদলি ফি বাবদ ৩২৫ টাকার ব্যাংক জমার রশিদ সংযুক্ত করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত পোর্টাল (www.bteb.gov.bd) বা নির্দিষ্ট লিংকের মাধ্যমে কেবল অনলাইন প্রাপ্ত আবেদনের মেধাক্রম অনুযায়ী শূন্য আসনের ভিত্তিতে বদলি কার্যকর করা হবে। প্রশাসনিক কারণে বদলিকৃত শিক্ষার্থীরা পরবর্তীতে পূর্বের প্রতিষ্ঠানে পুনরায় বদলির আবেদন করতে পারবেন না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত