সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর দিনাজপুরে হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত

দিনাজপুরে হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনারে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করনের লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বুধবার দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সর্ববৃহৎ ঈদগাহ মিনারের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী এবং ব্যবস্থাপনার কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী মাঠ, তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ মিনার চার গুণ বড়। গোর-এ শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। উপ মহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে পরপর দুই বছর দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে হয়নি ঈদের জামাত। তবে এবার এই ময়দানে ঈদের জামাত হবে এবং এর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকরা আশা করছেন, ৬ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, পবিত্র ঈদুল ফিতরে মুসুল্লিদের সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে নামাজ আদায়ের জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদগাহ মাঠজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি রাখার ব্যবস্থা করা হচ্ছে। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তুতি রয়েছে। সকাল ৯টায় ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

সভা শেষে হুইপ ইকবালুর রহিম এমপি গোর ই শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুতিমুলক ঈদগাহ মিনার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) প্রমুখ।

খুঁজুন