রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু'জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়ি ফেনী। অপরজনের বাড়ি নোয়াখালী জেলায়। জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দর পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। কেপটাউন থেকে বাফেলোর দুরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেখানে মালবাহী লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুঁজুন