রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত দ্রুত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ

দ্রুত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ

নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরই দেশের সব আদালতে দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন থাকা মামলার বিচার শেষ করতে উদ্যোগ নেন তিনি। এ লক্ষ্যে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে দেশের আটটি বিভাগে নিষ্পত্তি না হওয়া মামলা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।

সুপ্রিমকোর্টের মূখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, সম্প্রতি দুই দশক এবং তারও বেশি সময় আগের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। উচ্চ আদালতে বেঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে।সেসব মামলা নিষ্পত্তিতে অগ্রগতিও হচ্ছে।

সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে সংশ্লিষ্ট জেলা আদালতগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। অধস্তন আদালতের বিচারকদের দুই দশকের বেশী আগের মামলা নিষ্পত্তি করে হাইকোর্টে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

আইনজীবীরা বলেছেন, দীর্ঘ্ সময় ধরে মামলা বিচারাধীন থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। প্রধান বিচারপতির উদ্যোগের ফলে ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি বাড়বে বিচার বিভাগের ভাবমূর্তিও।

দেশের অধস্তন প্রতিটি দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার প্রকৃত সংখ্যা নির্ধারণের নির্দেশনাও দিয়েছেন প্রধান বিচারপতি।


খুঁজুন