রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোহাম্মদ হোসেনের মৃত্যু

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোহাম্মদ হোসেনের মৃত্যু

কামরুজ্জামান টুটুল ঃ

 সোমবার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে সে সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়। হোসেন উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে। হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ আলম।

হোসেনের স্ত্রী  তানিয়া আক্তার জানান, তার স্বামী গত ৫ মাস আগে দুবাইতে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়। তখন পুলিশ তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করায়। ঘটনার প্রায় ১ সপ্তাহ পরে সোমবার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি এখন তার লাশটা চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।

মোহাম্মদ হোসেন ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট।  তার  একটি শিশু সন্তান রয়েছে। 

খুঁজুন