বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দুই কার্গো এলএনজি আনছে সরকার পদোন্নতিতে জ্যেষ্ঠতা তালিকার জন্য নার্সিং কর্মচারীদের কাগজপত্র জমার নির্দেশ ফেনীর সাবেক এমপি সাঈদ এস্কান্দারের আজ মৃত্যুবার্ষিকী বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির ফিলিপাইনে ভাইস প্রেসিডেন্ট সারাকে অপসারণে ভোটের সীমা কমাল সিনেট ‘মায়ের তরী’ পরিদর্শনে বিমোহিত নরওয়ের রাষ্ট্রদূত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ আগামীকাল ডেঙ্গুর প্রজননস্থল ও দখলদারিত্বের বিরুদ্ধে ডিএসসিসির অভিযান ডিজেলচালিত বাস ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড়
দেশের খবর দুই কার্গো এলএনজি আনছে সরকার

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বুধবার চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজি কার্গো দু’টি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে সরবরাহ করা হবে।

সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে। এটি বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন।

দু’টি অতিরিক্ত এলএনজি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটি সভায় প্রস্তাবটির অনুমোদনের সুপারিশ করে।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে এ এলএনজি কেনা হচ্ছে।

খুঁজুন