মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক দুই সপ্তাহে সিরিয়ায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত

দুই সপ্তাহে সিরিয়ায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘটাতে গত ২৭ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর দুই সপ্তাহে অন্তত ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) বলছে, নতুন করে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।

সিরিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটিরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।

শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অন্তত ছয় লাখ ৪০ হাজার মানুষ আলেপ্পো থেকে পালিয়েছে। আর ইদলিব থেকে তিন লাখ ৩৪ হাজার ও হামা শহর থেকে এক লাখ ৩৬ হাজার মানুষ পালিয়েছে।

অন্যদিকে অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত চার লাখ ৩৮ হাজার মানুষ ইদলিবে এসেছে। এছাড়া হামায় এক লাখ ৭০ হাজার ও দামেস্কের গ্রামীণ এলাকায় এক লাখ ২৩ হাজার মানুষ এসেছে।

ওসিএইচএ বলছে, চার লাখেরও বেশি মানুষ সিরিয়ার উত্তর-পূর্ব এলাকার ২৪০টি আশ্রয়কেন্দে অবস্থান নিয়েছে। সেখানে তারা মানবিক সহায়তা পাচ্ছে।

জাতিসংঘ বলছে, বিদ্রোহীদের অভিযান শুরুর পর সাত লাখেরও বেশি মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর-পশ্চিমের ইদলিবে তাদের ঘাঁটি থেকে সরকারবিরোধী বিস্ময়কর অভিযান শুরুর পর গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতন হয়। প্রেসিডেন্ট পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

খুঁজুন