সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ঈদ যাত্রায় মানিকগঞ্জের ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ভোগান্তির আশংকা

ঈদ যাত্রায় মানিকগঞ্জের ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ভোগান্তির আশংকা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ এবার ঈদ যাত্রায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ ও অতিরিক্ত চাপে যানজট ও যাত্রী ভোগান্তির আশংকা করা হচ্ছে। মহাসড়কে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডসহ কয়েকটি স্থানে সড়ক উন্নয়ন কাজের কারণে এই ভোগান্তির আশংকা পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারনের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছেন ২২ রোজার মধ্যেই সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এদিকে সড়কে যানবাহনের শৃঙ্খলারক্ষায় অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে বলে জেলা পুলিশ প্রধান জানিয়েছেন।

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জ অংশে অন্তত ১০টি স্থানে করা হচ্ছে রাস্তা প্রশস্তকরণ ও সড়ক উন্নয়ন কাজ। মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকাসহ ওইসব স্থানে রোড ডিভাইডার কাজের জন্য এখনই যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। ঈদের সময় দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে গেলে ভোগান্তিও বেড়ে যাওয়ার আশংকা করছে যাত্রী ও যানবাহন চালকরা। 

যাত্রীরা জানায়, ঈদ উপলক্ষে এই মহাসড়কে স্বাভাবিকের চেয় ৪-৫গুন যানবাহন চলাচল বেড়ে যায়। ঢাকার লোকাল বাসসহ অনেক লক্কর-ঝক্কর যানবাহনও চলে আসে এই রুটে। তখন সড়কে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। আর সড়ক সংস্কার কাজের জন্য যানজট দীর্ঘ হওয়ার আশংকা রয়েছে। ভোগান্তি কমাতে সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবী যানবাহন যাত্রীরা। 

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সড়ক বিভাগের সঙ্গে এরই মধ্যে কথা বলে দ্রুত কাজ শেষ করতে বলেছেন। এছাড়া মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচল ও যাত্রীদের স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য মানিকগঞ্জ অংশের বারবাড়িয়া থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত ৩৬ কিলোমিটার এলাকায় পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। সেলক্ষ্যে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের তিনদিন আগে থেকে সাধারন পন্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হবে। এসব ট্রাক মহাসড়কে চলে আসলে সেগুলো বারবাড়িয়া এলাকায় আটকিয়ে স্থানীয় মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রতিটি বাসষ্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশসহ পুলিশের মোবাইল পেট্রোল টিম কাজ করবে। 

এদিকে, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: গাউস-উল হাসান মারুফ বলেন, মহাসড়কে নবীনগর থেকে নয়ারহাট ও পাটুরিয়া ঘাট এলাকার রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় লোকাল লেন ও বাস-বে নির্মাণের কাজ শুরু হয় ২০২১ সালে। এখন কাজের একেবারেই শেষ পর্যায় চলছে। ঈদের এক সপ্তাহ আগেই ওইসব স্থানগুলো যানবাহন চলাচলের উপযোগী করে দেয়া হবে।


খুঁজুন