রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় ঈদের ছুটি শেষে অফিস-ব্যাংক-বিমা খুলেছে

ঈদের ছুটি শেষে অফিস-ব্যাংক-বিমা খুলেছে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) অফিস খুলেছে।

বাসস জানায়, গত শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হয় গতকাল বুধবার। সাপ্তাহিক দুই দিন মিলে এবারের ঈদে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।

এদিকে, আজ ব্যাংক-বিমা খুলেছে। এদিন সাধারণ সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন হবে। ব্যাংকের লেনদেনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আগেই নির্দেশনা দিয়েছিল।

সাধারণ সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে অন্যান্য কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ ব্যাংক বিমা ও অফিস আদালত খুললেও আগামীকাল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিধি-নিষেধ ছিল। এই বিধি-নিষেধের কারণে গত দুই বছর অনেকেই ঈদ উদযাপনে গ্রামের বাড়ি যেতে পারেননি। কিন্তু এবার করোনা নিয়ন্ত্রণে আসায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়।

বাসস জানায়, এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্র চোখে পড়ে। লাখ লাখ মানুষ গ্রামে ঈদ উদযাপন করতে যাওয়ায় ঢাকা ফাঁকা হয়ে যায়। এখন আবার ঢাকায় ফিরছেন মানুষ।

খুঁজুন