সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ঈদগাঁওর পুরনো খালটি খনন দাবী

ঈদগাঁওর পুরনো খালটি খনন দাবী

 এম আবু হেনা সাগর,ঈদগাঁও      

দখল আর ভরাটে বিপন্ন ঈদগাঁও মাইজ পাড়ার খালটি। খালের উপর ঘরবাড়ী, দোকানপাঠ নির্মানের হিড়িক যেন অব্যাহত। খালের অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশংকায় স্থানীয়রা। এ খাল দিয়ে এক সময়ে পাল তোলা নৌকা চলাচল করত। এখন অস্তিত্ব বিলুপ্তির পথে। সেই খালের বুকে এখন পাকা-আধা-পাকা দালানে সমারোহ। খাল এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে মরা খাল উপাধি লাভ করেছে। 

দেখা যায়,কক্সবাজারের ঈদগাঁওর মেহেরঘোনা নাসী যেটি উত্তর -মধ্যমসহ দক্ষিন মাইজপাড়া হয়ে চৌফলদন্ডীর বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। এখন সে চিরচেনা বৃহত্তর এলাকার খালটি নানাভাবে বেদখলে চলে গেছে। কেউ করেছেন খালের পাশ ঘেঁষে দালান, কেউ করেছেন দোকান ঘর। ফলে খালটি অস্তিত্বহীন। 

স্থানীয়রা জানান, দখল-দূষণের থাবা থেকে খালটি মুক্ত করে খনন করা না হলে আগামীতে এসব খালের কোন স্মৃতি চিহ্ন খোঁজে পাওয়া যাবেনা। বর্ষামৌসুমে সুষ্টভাবে চলাচল করতে না পারলে দু-কুল পানিতে প্লাবিত হয়ে পড়ার শংকায় রয়েছেন খাল পাড়ের লোকজন। সেই সাথে আসন্ন বর্ষায় জলাবদ্বতা থেকে স্থানীয়দের মুক্তি দেওয়ার স্বার্থে অন্তত খালটি পরিস্কার পরিচ্ছন্ন করে পানি চলাচলের ব্যবস্থা করা হয়।

দ্রুত সময়ে এককালের ঐতিহ্যবাহী ও পুরনো খালটি খনন করে বৃষ্টির পানি চলাচলের সুযোগ সৃষ্টি করার প্রতি স্থানীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের সুদৃষ্টি কামনা করছি।

খুঁজুন