শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ঈদযাত্রায় ভিড় আছে, ভোগান্তি নেই

ঈদযাত্রায় ভিড় আছে, ভোগান্তি নেই

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ না থাকলেও ঘরমুখী যাত্রীর স্রোত রয়েছে পাটুরিয়া ঘাটে। ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা না কারায় ভোগান্তি ছাড়াই নৌপথ পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাটুরিয়ার লঞ্চঘাটে সকাল থেকে ঘরমুখী যাত্রীর ভিড় রয়েছে। ঘরমুখী এসব যাত্রী ও যানবাহন এবারের ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই ফেরিঘাট পার হয়ে বাড়ি ফিরতে পারছে বলে দাবি ফেরিঘাট কর্তৃপক্ষের।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদযাত্রায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপারের ক্ষেত্রে প্রস্তুতি ভালো থাকায় ঘাট এলাকায় কোনো যানজট ও যাত্রী ভোগান্তি নেই। ঘাট পার হতে আসা যাত্রীরা ঘাটে আসামাত্রই ফেরি ও লঞ্চে করে নদী পার হতে পারছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ২১টি ফেরি মধ্যে ২০টি ফেরি বহরে রয়েছে। এ ছাড়া ৫টি ঘাট সচল থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের।

এদিকে আরিচা-কাজিরহাট নৌপথে ৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে সেখানেও যানবাহনের চাপ নেই জানিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ২১টি লঞ্চ থাকায় কাটা পথে আসা যাত্রীরা ভোগান্তি ছাড়া পার হয়ে যাচ্ছে।

খুঁজুন