বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ফের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় ক্যান্সার হাসপাতালে আরো ২শ’ শয্যা যুক্ত হচ্ছে ভেটেরিনারি স্বাস্থ্যসেবা জোরদারে সৃজন হচ্ছে ৪৯২ নতুন পদ কানাডাকে সহযোগী সদস্য করার উদ্যোগে ইইউকে ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান জনস্বাস্থ্য বিবেচনায় ফ্লেভারিং ক্যাপসুল সিগারেট বিক্রিতে কড়াকড়ি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬১ নজরুল ছিলেন বাংলা সাহিত্যের একমাত্র আপসহীন চরিত্র
দেশের খবর এক ঘটনার ভিডিওকে অন্য ঘটনার বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত

এক ঘটনার ভিডিওকে অন্য ঘটনার বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত

: বাংলাফ্যাক্ট

এক ঘটনার ভিডিওকে অন্য ঘটনা দাবি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল নয়। প্রকৃতপক্ষে, এটি মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গত ১২ আগস্ট রাতের মশাল মিছিলের দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন