মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
মেঘনার তীরের জল বিলাসসহ দুই হোটেলের কার্যক্রম বন্ধের নির্দেশ শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভিত্তিহীন প্রচারণা এল নিনোর আগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ জাতিসংঘে দেশের অবস্থান ‘জোরালোভাবে’ তুলে ধরবেন ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা, বাড়বে রাজস্ব সুরক্ষিত হবে রাষ্ট্রীয় সম্পদ এক নারীর ফেসবুক লাইভের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার সনাক্ত
আইন আদালত এক নারীর ফেসবুক লাইভের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার সনাক্ত

এক নারীর ফেসবুক লাইভের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার সনাক্ত

: বাংলাফ্যাক্ট

এক নারীর ফেসবুক লাইভের পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার  সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, “উঠিয়ে নিয়ে ধর্ষণ,ধর্ষণের পর নির্যাতন! নির্যাতিত চরম বিপদগ্রস্ত মেয়েটি লাইভে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন!”-এমন শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি এক নারীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ কিংবা ধর্ষণের পর নির্যাতনের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক নারীর ফেসবুক লাইভের। শশুর বাড়িতে কলহের জেরে এই নারী নিজেই নিজের মাথায় আঘাত করেন বলে তিনি বাংলাফ্যাক্টকে জানিয়েছিলেন।

একই দাবিতে ভিডিওটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেও ছড়ানো হয়েছিল। সেই সময় ভিডিওটি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলেছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি, সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করা হচ্ছে।

খুঁজুন