জেলার বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার ও এনআইএলজির কর্মকর্তা আব্দুল জলিল মল্লিক। এতে স্বাগত বক্তব্য দেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা, সামাজিক সচেতনতা এবং সরকারি কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
জেলার বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ চলবে আগামী
২০ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার ও এনআইএলজির কর্মকর্তা আব্দুল জলিল মল্লিক। এতে স্বাগত বক্তব্য দেন,
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা, সামাজিক সচেতনতা এবং সরকারি কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত