সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত গ্রেফতার ২ শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় শেয়ারবাজারে দরপতন, ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট আজ আন্তর্জাতিক শান্তি দিবস পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের
আইন আদালত কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত গ্রেফতার ২

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত গ্রেফতার ২

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও মো. সাইমুন (২৩)।

এতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মো. সাখাওয়াত হোসেন রায়হান ও মো. সাইমুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রায়হান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানাগেছে। অপর গ্রেফতারকৃত মো. সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুঁজুন