রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস এক সপ্তাহে এলো রেমিট্যান্স ৪ হাজার ৩৯ কোটি

এক সপ্তাহে এলো রেমিট্যান্স ৪ হাজার ৩৯ কোটি

চলতি মাসের প্রথম সপ্তাহে এলো ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩৯ কোটি ১২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)। রবিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের প্রতিদিন ৫ কোটি ২৭ লাখ মার্কিন ডলার করে প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬ কোটি ৭৯ মার্কিন ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ ছাড়া বাংলাদেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত খাতের বিডিবিএল ও রাকাবের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। প্রবাসী আয় আসেনি বেসরকারি বেঙ্গল ও কমিউনিটি ব্যাংকের মাধ্যমে।

বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এনএ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও উরি ব্যাংকের মাধ্যমেও কোনো প্রবাসী আয় আসেনি।

খুঁজুন