শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ এপ্রিল

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ এপ্রিল

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০২২ সালের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। চলবে আগামী ১০ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ১২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ১০ মে বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলো অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

খুঁজুন