মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা
মতামত একজন আলেম কতদিন জেলে থাকবে?

একজন আলেম কতদিন জেলে থাকবে?

একজন আলেমেদ্বীন, যিনি হাজার হাজার মানুষের ইমাম। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ  ও জুমার নামাযে ইমামতি করেন। প্রতি জমুয়ার নামাযে মানুষকে দ্বীন ইসলামের বাণী শোনায়ে থাকেন। সেই ইমাম সাহেব জেলে বন্দী। এখনো জেলখানার অন্ধকার প্রকাষ্ঠে নির্যাতিত- নিপীড়িত অবস্থায় রয়েছে।
কেউ কী নেই তাকে মুক্ত করার? তারমত ২৭ জন মানুষ এখনও কারাগারে অন্তরীণ।  প্রায় ৪ মাস হয়ে গেল। আজো কেউ তাদের জামিন পেল না। বড় দু:খজনক। 
রাজবাড়ির গোয়ালন্দের সেই ঘটনা। ওইসকল আলেম- উলামা ও সাধারণ জনতা বড় প্রশান্ত হৃদয় নিয়ে বাতিলের প্রতিবাদ করতে গিয়েছিল। কিন্তু মাঝখানে নিরীহ কিছু মানুষ  জুলুমের শিকার হল। যারা বন্দী হয়েছে, তারা তো নির্দোষ।  বিশেষ করে আলেম- উলামাগণ তো অন্যায়ের  বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারপরেও আলেমদের দোষারোপ করে জেলে বন্দী করা হয়েছে।
বর্তমান বন্দী আলেম- উলামা ও সাধারণ দ্বীনদার ভাইদের পরিবারের করুণ অবস্হা চলছে। মানবেতর জীবনযাপন করছে তারা। খুবই কস্টের মধ্যে তারা রয়েছে। খেয়ে না খেয়ে দিন পার করছে ।কেননা পরিবারের উপার্জনাক্ষম ব্যক্তি চার মাস যাবত জেলখানায় বন্দী। কীভাবে চলবে তাদের পরিবার? ছোট ছোট বাচ্চারা কত কস্টে আছে, সেটা দেখলে সহ্য করা যায় না।
এজন্য বন্দী আলেম- উলামাদের মুক্তি চাই। কত ডেঞ্জারাস মামলায় আসামীরা জামিন পেয়ে যাচ্ছে,  আর দ্বীন- ইসলামের স্বার্থ রক্ষার্থে যারা জেলে গেছে তাদের কী জামিন হবে না? তারা কী মুক্তি পাবে না? 
এদেশের কেউ কী রাজবাড়ির আলেমদের সাহায্যে এগিয়ে আসবে না?  বিশেষ করে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম- উলামা যারা আছেন, তারা বন্দী আলেমদের ব্যাপারে চেস্টা করেন।  খুব তাড়াতাড়ি আলেমদের মামলা থেকে অব্যহতি দিয়ে মুক্ত করা হোক। সেই দাবী আমাদের।

খুঁজুন