খেলা ডেস্ক: চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের করা একটি মন্তব্যের জেরে তার ক্লাব রেয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচার বন্ধ রেখেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। সম্প্রতি রেসিং সান্তান্দারের মাঠে রেয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ের ম্যাচটি সিসিটিভির কোনো স্পোর্টস চ্যানেলেই দেখানো হয়নি। এমবাপের ওই মন্তব্যের পর থেকেই স্প্যানিশ ক্লাবটির ওপর এই ক্ষোভের আঁচ পড়েছে।
গত সপ্তাহে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমবাপেকে বলতে শোনা যায়, তাকে সবচেয়ে বেশি হাসায় এমন একটি মিমের ভিডিওতে এক চীনা স্বৈরশাসকের ছবি রয়েছে। ওই সময় পর্দায় মাও জে দংয়ের ছবির ওপর এমবাপের মুখ বসানো একটি মিম ভেসে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি চীনা ব্র্যান্ড ফরাসি এই ফুটবলারের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।
চীনের কমিউনিস্ট পার্টির কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাও জে দং, যিনি ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। তাকে নিয়ে এ ধরনের কৌতুক করায় দেশটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং তা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এই বিতর্কের পর এমবাপে, রেয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা খেলোয়াড়ের এই ক্ষমা প্রার্থনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তবে চায়না মিডিয়া গ্রুপ জানায়, বিতর্ক কাটিয়ে ওঠার জন্য এই ক্ষমা চাওয়াটা ছিল অপরিহার্য পূর্বশর্ত। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্কের ডিজিটাল প্ল্যাটফর্ম 'মিগু'-তেও রেয়ালের ম্যাচটি সম্প্রচার করা হয়নি।
এমবাপের মন্তব্যের জেরে রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখাল না চীন
এমবাপের মন্তব্যের জেরে রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখাল না চীন
খেলা ডেস্ক: চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের করা একটি মন্তব্যের জেরে তার ক্লাব রেয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচার বন্ধ রেখেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। সম্প্রতি রেসিং সান্তান্দারের মাঠে রেয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ের ম্যাচটি সিসিটিভির কোনো স্পোর্টস চ্যানেলেই দেখানো হয়নি। এমবাপের ওই মন্তব্যের পর থেকেই স্প্যানিশ ক্লাবটির ওপর এই ক্ষোভের আঁচ পড়েছে।গত সপ্তাহে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমবাপেকে বলতে শোনা
যায়, তাকে সবচেয়ে বেশি হাসায় এমন একটি মিমের ভিডিওতে এক চীনা স্বৈরশাসকের ছবি রয়েছে। ওই সময় পর্দায় মাও জে দংয়ের ছবির ওপর এমবাপের মুখ বসানো একটি মিম ভেসে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি চীনা ব্র্যান্ড ফরাসি এই ফুটবলারের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।চীনের কমিউনিস্ট পার্টির কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাও জে দং, যিনি ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। তাকে নিয়ে এ ধরনের কৌতুক করায় দেশটিতে
ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং তা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এই বিতর্কের পর এমবাপে, রেয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা খেলোয়াড়ের এই ক্ষমা প্রার্থনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তবে চায়না মিডিয়া গ্রুপ জানায়, বিতর্ক কাটিয়ে ওঠার জন্য এই ক্ষমা চাওয়াটা ছিল অপরিহার্য পূর্বশর্ত। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্কের ডিজিটাল প্ল্যাটফর্ম 'মিগু'-তেও রেয়ালের ম্যাচটি সম্প্রচার করা হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত