শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার
নওগাঁয় ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাই করে পালানোর সময় অটো ভ্যান উদ্ধারসহ ১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রবিবার ২২ নভেম্বর নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুল আজিজ প্রামানিকের ছেলে অটো ভ্যানচালক মেহেদী হাসান ওরফে মোস্তাক (২৪)-এর অটো ভ্যান ১২০ টাকা ভাড়া চুক্তিতে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে রাত পৌনে আটটার দিকে অজ্ঞাতনামা ২ জন ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে। চুক্তি মোতাবেক যাত্রীদের ভোপাড়া বাজারে নিয়ে যান ভ্যানচালক। সেখানে ২-৩ মিনিট অপেক্ষা করার পর পুনরায় ওই যাত্রীদের নিয়ে আত্রাই ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে সে সময় ভ্যানে থাকা অজ্ঞাতনামা যাত্রীদের ১ জন পিছন থেকে চালক মেহেদীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং অপরজন হাতে আঘাত করে। সে সময় ভ্যানচালক মাটিতে পড়ে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভ্যানটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাটি এক মোটরসাইকেল আরোহী দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেয়। সাথে সাথে টহলরত পুলিশ টিম অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটো ভ্যান উদ্ধারসহ হৃদয় হোসেন (২০)-কে আটক করে, তবে অপরজন পালিয়ে যায়। আটককৃত হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
নওগাঁয় ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাইয়ের সময় ১ জন আটক
নওগাঁয় ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাইয়ের সময় ১ জন আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারনওগাঁয় ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাই করে পালানোর সময় অটো ভ্যান উদ্ধারসহ ১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রবিবার ২২ নভেম্বর নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুল আজিজ প্রামানিকের ছেলে অটো ভ্যানচালক মেহেদী হাসান ওরফে মোস্তাক (২৪)-এর অটো ভ্যান ১২০ টাকা ভাড়া চুক্তিতে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে রাত পৌনে আটটার দিকে অজ্ঞাতনামা ২
জন ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে। চুক্তি মোতাবেক যাত্রীদের ভোপাড়া বাজারে নিয়ে যান ভ্যানচালক। সেখানে ২-৩ মিনিট অপেক্ষা করার পর পুনরায় ওই যাত্রীদের নিয়ে আত্রাই ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে সে সময় ভ্যানে থাকা অজ্ঞাতনামা যাত্রীদের ১ জন পিছন থেকে চালক মেহেদীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং অপরজন হাতে আঘাত করে। সে সময় ভ্যানচালক মাটিতে পড়ে গেলে
অজ্ঞাতনামা ব্যক্তিরা ভ্যানটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাটি এক মোটরসাইকেল আরোহী দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেয়। সাথে সাথে টহলরত পুলিশ টিম অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটো ভ্যান উদ্ধারসহ হৃদয় হোসেন (২০)-কে আটক করে, তবে অপরজন পালিয়ে যায়। আটককৃত হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত