শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামীকাল

এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামীকাল

২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী বুধবার (১৩ এপ্রিল) শুরু হবে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবেন।

রবিবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৫ টাকা। শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আজকালের মধ্যে প্রকাশ করা হবে।

সম্ভাব্য তালিকা থেকে আগামী ১৩ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ২৫ এপ্রিল শেষ হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ সালের পরীক্ষায় অকৃতকার্যদের ১ এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে।

খুঁজুন