সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ভাই, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেজর (অব.) সাঈদ এস্কান্দারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সাঈদ এস্কান্দার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। শুধুমাত্র তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নীয় বলে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছিল। এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘ ত্যাগ ছিল। তিনি বিচক্ষণ ও মেধাবী মানুষ ছিলেন। মানুষের সুখে দু:খে পাশে ছিলেন। তিনি ওই এলাকার মানুষদের জন্য কাজ করে গেছেন। ফেনীবাসীর হৃদয়ে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। ’
ফেনীর সাবেক এমপি সাঈদ এস্কান্দারের আজ মৃত্যুবার্ষিকী
ফেনীর সাবেক এমপি সাঈদ এস্কান্দারের আজ মৃত্যুবার্ষিকী
সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ভাই, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেজর (অব.) সাঈদ এস্কান্দারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র
যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ। বক্তারা বলেন, ‘সাঈদ এস্কান্দার
ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। শুধুমাত্র তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নীয় বলে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছিল। এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘ ত্যাগ ছিল। তিনি বিচক্ষণ ও মেধাবী মানুষ ছিলেন। মানুষের সুখে দু:খে পাশে ছিলেন। তিনি ওই এলাকার মানুষদের জন্য কাজ করে গেছেন। ফেনীবাসীর হৃদয়ে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। ’
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত