মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ফেনীতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, নিহতদের মধ্যে- কাভার্ডভ্যানচালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিনের পরিচয় মিলেছে। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান মহাসড়কে উল্টোপথে চট্টগ্রাম যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার একজনের মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাকবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খুঁজুন