বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর বিদেশে চাকরির জন্য জামালপুরে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জনপ্রশাসন এশিয়াডে আবাসন সমস্যায় বাংলাদেশ আরচ্যারি দল ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ আওয়ামীপন্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস
দেশের খবর ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়

ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়

পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আব্বাস প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালীর আঞ্চলিক প্রধান সাইফুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার ব্যবস্থাপক মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে ও ব্যাংকের কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে মতবিনিময় সভায় আলোচনা করেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, পূবালী ব্যাংক পিএলসি ফেনী বাজার ইসলামী ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মহিউদ্দিন, অফিসার সাহাব উদ্দিন সুমন, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পস, বাংলা কিউ আর কোড, পিআই অ্যাপস, ই-কেওয়াইসি একাউন্টসহ বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের চলছে।

শুরুতে ফিতা কেটে ক্যাশলেস সেবা বুথ উদ্বোধন করা হয়। এ বিষয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি। বিশ্ব অর্থনীতি আজ দ্রুতগতির ডিজিটাল বা ক্যাশলেস ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশও সেই অগ্রযাত্রার বাইরে নয়। ‘ক্যাশলেস বাংলাদেশ’ কোনো কাল্পনিক ধারণা নয়; এটি আমাদের বর্তমান অর্থনীতির অন্যতম বড় ভিত্তি এবং একটি আধুনিক, স্বচ্ছ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলার মূল চাবিকাঠি।

কাগজি টাকার ব্যবহার কমিয়ে কিউআর কোড, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে আর্থিক লেনদেন করার এই রূপান্তর কেবল গ্রাহকদের জীবনকেই সহজ করছে না, বরং সমগ্র দেশের অর্থনীতিতে এক ইতিবাচক বিপ্লব আনছে।

তিনি আরো বলেন, পকেটে নগদ টাকা নিয়ে চলাচলের ঝুঁকি, চুরি বা ছিনতাইয়ের ভয় ক্যাশলেস ব্যবস্থায় একদমই থাকে না। ব্যাংকের দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে বা নগদ টাকা গোনার ঝামেলা ছাড়া মুহূর্তের মধ্যেই যেকোনো স্থান থেকে লেনদেন সম্পন্ন করা সম্ভব। প্রতিটি লেনদেনের একটি ডিজিটাল হিসাব বা ট্রেইল থাকে, যা অর্থপাচার ও জালিয়াতি প্রতিরোধে সাহায্য করে এবং দেশের রাজস্ব বৃদ্ধি করে। আমাদের ফেনীর স্থানীয় ছোট ছোট ব্যবসায়ী, দোকানদার ও উদ্যোক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারছেন। এরফলে তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত হওয়া সহজ হচ্ছে।

খুঁজুন