রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত ফেনীতে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ফেনীতে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাতে ফেনীস্থ র‌্যাব ৭ এর একটি টিম লালপোল মুহুরি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার নাছির উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরি ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি পরিবহনে তল্লাশি করে সন্দেহভাজন নাছিরের কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। আসামিকে আজ সোমবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার এ.আর. এম. মোজাফ্ফর হোসেন বাসসকে জানান, আটককৃত নাছির বিক্রির উদ্যেশ্যে ইয়াবার চালান ফেনীতে নিয়ে আসছিলো।

এদিকে, আটক নাছিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ফেনী মডেল থানা সূত্র নিশ্চিত করেছে।

খুঁজুন