রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি ফোন গরম হলে করণীয়

ফোন গরম হলে করণীয়

স্মার্টফোন মোটামুটি এখন সব বয়সী মানুষ ব্যবহার করেন। প্রয়োজনে এখন ছোটদের হাতেও ফোন তুলে দিতে বাধ্য হয়েছেন অভিভাবক। তবে ফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েন অনেকে, সেটি হচ্ছে-অল্প ব্যবহারেই ফোন গরম হয়ে যাওয়া।

এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে। এজন্য মানতে হবে কয়েকটি টিপস। তাতে সারাক্ষণ ফোন ব্যবহার করলেও আর খুব বেশি গরম হবে না।

* ফোন কখনো পার্ক করা গাড়ির ভেতরে রাখবেন না। রোদে বাইরে পার্ক করা গাড়ির ভেতরে ফোন রাখা একেবারেই উচিত না।বিশেষ করে আইফোন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় রাখলে তাদের ব্যাটারির ক্ষতি হতে পারে।

* গাড়ি চালানোর সময় ফোন ড্যাশবোর্ডে রাখবেন না। তাতে ফোন খুব সহজেই গরম হয়ে যাবে। কারণ গ্লাস/উইন্ডশিল্ডে সূর্যের আলো খুব বেশি পড়ে। তাই সেখানে ফোনটিকে না রাখাই ভালো। অতিরিক্ত সূর্যালোকের কারণে স্মার্টফোন খুব দ্রুত গরম হয়ে যায়।

* স্মার্টফোনে ব্যাক-কভার ব্যবহার করা ভালো অভ্যাস। এতে হাত থেকে পড়ে গেলেও ফোনের কোনো ক্ষতি হয় না। কিন্তু যখনই দেখবেন ফোনটি গরম হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাক-কভারটি খুলে ফেলুন। পারলে গরমে ব্যাক-কভার ছাড়াই স্মার্টফোন ব্যবহার করুন।

* বেশি গেম খেলা থেকে বিরত থাকুন। ফোনের উপর বেশি লোড পড়ে এমন গেম খেলা থেকে বিরত থাকুন। ভারী গেম স্মার্টফোনের ব্যাটারিতে খারাপ প্রভাব ফেলে। এতে স্মার্টফোন গরম হয়ে যায়।

* ফোন চার্জে বসিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন। অনেকেই ফোন চার্জে দিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন কিংবা গেম খেলেন। এই অভ্যাস বদলে ফেলুন।

খুঁজুন