মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার মাদক জব্দ

ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার মাদক জব্দ

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।যার সর্বমোট বাজার মূল্য ৭লাখ ৭২হাজার ৬শত পঞ্চাশ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

জানাযায়,রবিবার ১৫(জুন)গভির রাতে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা কুরুষা ফেরুষা শিমুলবাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা নন্দির কুটি ও কাশিপুর অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাখরাজ নামক এলাকা সহ- বিজিবির ৩টি বিশেষ টহলদল পৃথক পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় টহলরত বিজিবি সদস্যরা কতিপয় সন্দেহ জনক ব্যাক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মাদক গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ ফেলে পালিয়ে যায়।পরে একটি ইজিবাইক সহ-বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যর মধ্যে গাঁজা ১২৬.৭কেজি, ফেন্সিডিল ১০৯ বোতল ও ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ সিরাফ ৩৩৯ বোতল।

লালমনিরহাট -১৫ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম "পিএসসি"বলেন দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সর্তক ও প্রস্তূত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সকলের নিকট সহযোগিতা করার আহ্বান জানান।

খুঁজুন