মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ফুলবাড়িতে,১৯৭৯সালের এসএসসি ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত

ফুলবাড়িতে,১৯৭৯সালের এসএসসি ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী ঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্ধু মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) এস.এস.সি ব্যাচ ১৯৭৯'র আয়োজনে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে খড়িবাড়ী বাজারের সড়ক গুলি প্রদক্ষিণ করে আবারও বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ করে। পরবর্তিতে প্রতিষ্ঠানের হলরুমে ফুলবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ এর সঞ্চালনা ও রাবাইতারী বালিকা বিদ্যালয় এবং মহাবিদ্যালের অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্মৃতি স্মারক ও সম্মাননা প্রদান করা হয়েছে। 

এসময় বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা: মোঃ শাহজাহান আলী খন্দকার, বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ন পরিচালক (পিআরএল) নুর মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক মাহফুজার রহমান শেখ, মহিউদ্দিন শেখ, পঞ্চানন রায়, বড়বিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

সবশেষে মরহুম শিক্ষক ও সহপাঠীদের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আ.ফ.ম দেওয়ান আমিনুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

খুঁজুন