সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুর-৩ আসনের জনগনকে ঈদ শুভেচ্ছা জানালেন আ.লীগের শীর্ষ নেতারা

গাজীপুর-৩ আসনের জনগনকে ঈদ শুভেচ্ছা জানালেন আ.লীগের শীর্ষ নেতারা

সদরুল আইনঃ

      গাজীপুর-৩ আসনের জনগনকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ ইকবাল হোসেন সবুজ।

একই সাথে শ্রীপুর উপজেলা আ.লীগের সদ্য নির্বাচিত সভাপতি হুমায়ূন কবির হিমু, যুগ্ম সম্পাদক মাসুদ আলম ভাংগী, পৌর সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার ও সাধারন সম্পাদক নূর এ আলম মোল্লাও উপজেলা ও পৌরবাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা বলেন, এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মিয় উৎসব উদ উল ফিতর উদযাপিত হবে আগামিকাল মঙ্গলবার।

ঈদ উল ফিতরের এই মাহেন্দ্রক্ষণে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং সব ভেদাভেদ ভুলে মানুষ ও মানবতার পাশে নেতা কর্মিদের কাঁধে কাঁধ মিলিয়ে সহমর্মিতা প্রকাশের জন্য তারা আহবান জানান।

তারা বলেন, ঈদ মুসলিমদের হলেও আনন্দ যেন হয় সবার।মানুষের কল্যানে, মানবতার পাশে থেকে একটি সুন্দর জাতী বিনির্মানে শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে এবং তার সুফল মানুষের মাঝে ছড়িয়ে দিতে একসাথে কাজ করতে হবে সবায়কে।

অতীতের সব জীর্ণতা শীর্নতাকে পিছনে ফেলে সহমর্মিতা ও একসাথে পথ চলার সোপান রচনা করতে হবে আ.লীগের প্রতিটি নেতা কর্মিকে।ঈদের খুশি থেকে গাজীপুর-৩ আসনের কোন মানুষ যেন বঞ্চিত না হন সেদিকে সর্বদা নজর রাখতে উদাক্ত আহবান জানান সাংসদ ইকবাল হোসেন সবুজ সহ সকল নেতৃবৃন্দ।

খুঁজুন