সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে চালককে হত্যা করে অটো চুরি

গাজীপুরে চালককে হত্যা করে অটো চুরি

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সিধঁ কেটে ঘরে ঢুকে অটো চালককে হত্যা করেছে তার অটোটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার (১১ এপ্রিল) সকালে স্থানীয়রা অটো চালকের মরদেহ অটো চার্জ দেয়ার ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে। 

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের চিনে ফেলায় হয়তো আনোয়ারকে হত্যা করা হয়েছে। অটোচালক আনোয়ার হোসেন আনু (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।

শ্রীপুর থানা পুলিশের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুজাফর মোল্লা জানান, আনোয়ার একটি অটোরিকশার মালিক।সে তার নিজের অটো চালিয়ে সংসার চালাতেন। 

বাড়িতে অটো যাবার রাস্তা না থাকায় বাড়ির অদূরে ঘর নির্মাণ করে তার ভেতর রাতে অটো চার্জ দিতেন। ওই ঘরে নিজের অটোরিকশা পাহারা দিতে এক পাশে রাতে ঘুমাতেন।

তিনি আরও বলেন, রবিবার (১০ এপ্রিল) রাতে অটো চার্জ দিয়ে আনোয়ার ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত দূর্বুত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে অটো চালককে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।

 পরে সোমবার সকালে স্থানীয়রা আনোয়ারের লাশ ওই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

খুঁজুন