শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: মীর শাহে আলম বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু করেছেন কেন চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল সুনামগঞ্জে জাতীয় কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে আলোচনা সভা গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী ফেড প্রধানের বক্তব্যে সুদ বাড়ানোর ইঙ্গিতে ডলারের দর বৃদ্ধি কপ-১৭ সম্মেলনে পরিবেশমন্ত্রীর চারটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট
জাতীয় গাজীপুরে দুই মহাসড়কে চাপ নেই যাত্রি ও যানবাহনের

গাজীপুরে দুই মহাসড়কে চাপ নেই যাত্রি ও যানবাহনের

সদরুল আইন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ যান-বাহনের চাপ নেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। ঘরমুখো মানুষের কিছুটা ভিড় থাকলেও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন ও চন্দ্রা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়ক দুটিতে ঈদের আগে যাত্রীদের যে ধরনের চাপ থাকার কথা তা নেই। পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের কিছু পোশাক কারখানা বৃহস্পতিবার ছুটি হয়েছে। তবে বেশিরভাগ কারখানা ছুটি হবে শনিবার। তাই মহাসড়কে যাত্রীদের চাপ কম। তবে যেসব কারখানা আগে ছুটি হয়েছে তারা স্বজনদের নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে ঈদে যানজটের আশঙ্কা থাকায় অনেকেই তাদের পরিবারকে আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নিজেরা শনিবার ঈদের ছুটি পেলে গ্রামের উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার যেসব পোশাক কারখানা ছুটি হয়েছে সেসব কারখানার লোকজন রাতেই গাজীপুর ত্যাগ করেছেন। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, সড়কে যাত্রীদের চাপ নেই। বাসের হেলপারদের হাঁকডাকও নেই। স্বাভাবিকভাবে পরিবহন চলাচল করছে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের স্বাভাবিক গতি লক্ষ্য করা গেছে। সেখানেও শুক্রবার বিকেল ও শনিবার থেকে যাত্রী এবং পরিবহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে জয়দেবপুর রেলজংশনে একই চিত্র দেখা গেছে। উত্তরবঙ্গগামী যাত্রীদের কোনো চাপ নেই। ঈদের আগে যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা ঢাকা থেকে ট্রেনে ওঠার জন্য কমলাপুর স্টেশনে চলে যাচ্ছেন। আবদুল্লাপুর ও টঙ্গী স্টেশন এলাকায়ও যানবাহন এবং যাত্রীদের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীরা যেন যানজটমুক্ত পরিবেশে গাজীপুর ত্যাগ করতে পারেন সেদিকে ট্রাফিক পুলিশ বিশেষ নজর দিয়েছে।

খুঁজুন