সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে সড়কে ১০ মিনিটের ব্যবধানে নিহত ৫

গাজীপুরে সড়কে ১০ মিনিটের ব্যবধানে নিহত ৫

সদরুল আইন :   গাজীপুরে ঈদের দিন মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

এর মধ্যে বিকেল ৪টার দিকে কালিয়াকৈরের সফিপুর এলাকার উড়াল সড়কের পূর্ব পাশে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং একই সময়ে ওই সড়কের আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়।

নিহতরা হলেন গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (৪৪), কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের মৃ আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি গ্রামের মৃত শফিকের স্ত্রী সাথি আক্তার (২৫), দুর্ঘটনায় নিহত শরিফ হোসেনের (৩০) পুরো পরিচয় পাওয়া যায়নি এবং পরিচয় না জানা (৪১) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সড়কের পূর্ব পাশে উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক (৪১) নিহত হয়। সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেণু বেগম, শরীফ হোসেন ও সাথি আক্তারের মৃত্যু হয়।

একই সড়কের দুর্ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে তাকওয়া পরিবহনের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা যাত্রী মোহাম্মদ হোসেন মারা যায়। 


খুঁজুন