সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে হেরোইনসহ মাদককারবারি লাইলী গ্রেপ্তার

গাজীপুরে হেরোইনসহ মাদককারবারি লাইলী গ্রেপ্তার

সদরুল আইন,গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ লাইলী (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। 

এ সময় তার কাছ থেকে হেরোইন, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। টঙ্গীর হাজির মাজারবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে হাজির মাজারবস্তি এলাকার পিংকি গার্মেন্ট কারখানার সামনে একদল মাদক কারবারি নেশাজাতীয় দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। 

এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক এসএম মেহেদী হাসানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে লাইলীকে গ্রেফতার করে। 

এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৬০টি পুরিয়া হেরোইন, দুটি মুঠোফোন, মাদক বিক্রির ২৭ হাজার টাকা উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ নামের অপর মাদক কারবারি সটকে পড়ে।  উদ্ধারকৃত হেরোইনের দাম ২ লাখ ৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।  গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খুঁজুন