রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত গাজীপুরে জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

গাজীপুরে জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে (৪০) বুধবার রাতে পুলিশ তাঁর নিজ বাড়ি কালিয়াকৈর উপজেলার নাওলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

জানা যায়, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূইয়া স্থানীয় চাপাইর এলাকার সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন।

সেই ধারের টাকা চাইতে গেলে সম্রাট ভূঁইয়াসহ চার-পাঁচজন নেতাকর্মী পাওনাদার সাজ্জাদকে মারধর করে। এ ঘটনায় পাওনাদার সাজ্জাদ জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে প্রধান আসামি করে আরো পাঁচজনের নামে কালিয়াকৈর থানায় মামলা করেন। 

মামলার প্রেক্ষিতে পুলিশ সম্রাট ভূঁইয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার বাদী সাজ্জাদ জানান, জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাইতে গেলে আরো  চার-পাঁচজন যুবক আমাকে মারধর করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলি খান গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

খুঁজুন