সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসের এক সিকিউরিটি গার্ডসহ দুজন নিহত হয়েছে। 

 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ডেগেরচালা এবং ঢাকা-সিলেট রেলপথের পুবাইল রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। উভয় ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ পুলিশ গিয়ে উদ্ধার করে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা ডেগেরচালায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় সেপাল গার্মেন্টসের সিকিউরিটি গার্ড মো. দুলাল (৪৫)। 

এ সময় ময়মনসিংহগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাহার কাসনা এলাকায়।

এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহেদী জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর পুবাইল রেলস্টেশন ইয়ার্ডে ঢাকা-সিলেট রেললাইন দিয়ে হাঁটছিলেন আনুমানিক ৪৫ বছর বয়সের এক ব্যক্তি। 

এ সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খুঁজুন