সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২০মিনিট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে।

শনিবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গাছা) আহসান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকামুখি লেনে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান এক যুবক। আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশের রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। এসময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিলো।

তিনি আরও বলেন, বিক্ষুব্ধ জনতা বিআরটি প্রকল্পের নির্মাণ কাজে জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। মহাসড়কের মাঝখানে রোড ডিভাইডার না থাকায় কয়েকমাস আগেও একই স্থানে এক স্কুল শিক্ষক সড়ক দুর্ঘটনায় মারা যান। 

আমরা বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদেরকে দ্রুত সড়কে ডিভাইডার স্থাপনের অনুরোধ করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

খুঁজুন