সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে ট্রেনের চারটি চাকা লাইনচ্যূত

গাজীপুরে ট্রেনের চারটি চাকা লাইনচ্যূত

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয় আজ।

 এতে জয়দেবপুর—ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টা।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার কিছু সময় পর ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান।

স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার দিকে শ্রীপুর রেল স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

 ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২নং লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনের নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালের কাছাকাছি যেতেই ওই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। 

এতে জয়দেবপুর-ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১০টা পর্যন্ত ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

খুঁজুন