সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে তরুণীকে অনৈতিক প্রস্তাব

গাজীপুরে তরুণীকে অনৈতিক প্রস্তাব

সদরুল আইন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় হুমকির মুখে চাকরি ছেড়ে দিয়েছেন এক নারী পোশাককর্মী।

গাজীপুরের শ্রীপুরের ওই পোশাক কারখানায় চাকরি ছাড়ার পর মায়ের সঙ্গে বকেয়া বেতন তুলতে গিয়ে দুজনই মারধরের শিকার হয়েছেন।

 শুক্রবার রাতে উপজেলার বরমী ইউনিয়নে এই ঘটনা ঘটে। মারধরের পর ওই নারী পোশাককর্মী শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানা পুলিশ রাতেই অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে।

অভিযুক্তরা হলো- উপজেলার কাশিজুলী গ্রামের সুজন (৪০) ও তার স্ত্রী শেলিনা (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে রবিন মিয়া (২৫) ও জিহাদ (৩০)।

ভুক্তভোগী ও পোশাককর্মী জানিয়েছেন, এবছর এসএসসি পাস করা মেয়েটি পড়াশোনার খরচ যোগাতে আফরান কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় চাকরি নেন। 

কারখানায় কর্মরত সুজন, জিহাদ ও রবিন শুরু থেকেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। রাজী না হওয়ায় সুজন ক্ষিপ্ত হয়ে তাকে খুনের ভয় দেখায়।

সম্প্রতি রবিনও তাকে অনৈতিক প্রস্তাব দিতো। এসব কারণে বাধ্য হয়ে গত ১৪ এপ্রিল চাকরি ছেড়ে দেন। ভুক্তভোগী মেয়েটি বকেয়া বেতন আনতে গেলে সুজন কারখানার গেটের সামনে তাকে দেখতে পেয়েই গালাগাল করতে থাকে।

এই সময় অভিযুক্ত জিহাদ তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তার মা এগিয়ে গেলে তাকেও মারধর করে। এ সময় তাদের কাছ থেকে কিছু টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। 

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুঁজুন