শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো : এমপি দিদারুল

ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো : এমপি দিদারুল

সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত।

রবিবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সরেজমিনে দেখা গেছে, কনটেইনার ডিপোটির আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা। শনিবার (৪ জুন) রাতের বিস্ফোরণে আশপাশের অনেক বাসিন্দার ঘরের দরজা–জানালা ভেঙে গেছে। ঘরের সামনে ভাঙা কাচের স্তূপ দেখা গেছে। উড়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।

ডিপোর আশপাশের এলাকার পরিস্থিতি ও বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য দিদার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান স্থানীয় সংসদ সদস্য।

এ সময় তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনার তদন্তে কমিটি করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা বলছেন, ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল রাসায়নিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতে সংখ্যা বেড়ে ৩৮–এ পৌঁছেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের বেশির ভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খুঁজুন